খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে ছাত্রদল নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
ইবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে ছাত্রদল নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে অকথ্য ভাষা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ এবং সদস্য রাফিজ আহমেদ ও নুরউদ্দিনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে। শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রউপদেষ্টা এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতিকে উদ্দেশ করে অশালীন ভাষা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস এবং উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ওই দিন হল কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষ হতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে—এই অভিযোগ তুলে ছাত্রদলের কয়েকজন নেতা হলের সামনে অবস্থান নেন। এ সময় উপাচার্য ও কোষাধ্যক্ষের গাড়ি হল এলাকা ত্যাগ করার মুহূর্তে রাফিজ আহমেদ ফেসবুক লাইভে আসেন।

লাইভে এসে রাফিজ আহমেদ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিকে ‘মনোরঞ্জন’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একইসঙ্গে নুরউদ্দিন ও আহ্বায়ক সাহেদ আহমেদও লাইভে যুক্ত হয়ে প্রক্টর, ছাত্রউপদেষ্টা ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতিকে উদ্দেশ করে ব্যক্তিগত আক্রমণমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন।

লাইভ চলাকালে অধ্যাপক ড. জালাল উদ্দিন হল ত্যাগ করলে তাকে নিয়েও কটূক্তি করা হয়। এছাড়া প্রক্টর ও ছাত্রউপদেষ্টার বিরুদ্ধে ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন,

“যেটা হয়েছে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা