ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ সিগবা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন হয়।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সেই ধারাবাহিকতায় সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন নূরুল ইসলাম সাদ্দাম।
এর আগে নূরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাদ্দাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।
অন্যদিকে সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক ছিলেন। তিনি পূর্বে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।








আপনার মতামত লিখুন