খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়। নিয়মিতভাবে পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল ও বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়টি এ সম্মাননা অর্জন করে।

সোমবার (১২ মার্চ) জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

জানা গেছে, প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানকে নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন,
“কোনো প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করতে একাধিক বিষয় মূল্যায়ন করা হয়। এর মধ্যে রয়েছে—পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা ও পাঠদানের দক্ষতা, ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ ও সাফল্য, স্কাউট ও গার্লস গাইড কার্যক্রম এবং যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালন।”

তিনি আরও জানান, মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে আধুনিক পাঠদান, ই-লার্নিং পদ্ধতির প্রয়োগসহ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থাকেও মূল্যায়নের আওতায় আনা হয়। জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিষ্ঠান পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শ্রেষ্ঠ হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,
“আমি চাই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানই এগিয়ে আসুক। একে অপরকে অনুসরণ করে যদি সবাই শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হয়, তবেই এই প্রতিযোগিতার প্রকৃত সার্থকতা পাওয়া যাবে। এই অর্জনের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায়ই একটি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যায়।”

উল্লেখ্য, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ইতিহাসে বিদ্যালয়টি সাতবার মেঘনা নদীর ভাঙনের কবলে পড়লেও বর্তমানে হাইমচর উপজেলার জনতা বাজারের পূর্ব পাশে স্থায়ীভাবে অবস্থান করছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ শিক্ষাক্ষেত্রে জেলার শীর্ষ অবস্থানে পৌঁছেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা