খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াত দিয়ে এনে চবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
দাওয়াত দিয়ে এনে চবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদের ক্রিড়া অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত শাহজালাল হলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গেলে সেখানে অবস্থানরত শাহজালাল হল সংসদের প্রতিনিধি এবং হলটির আবাসিক শিক্ষার্থীদের দ্বারা উপাচার্য অবরুদ্ধ হন বলে জানা গেছে।

এবিষয়ে শাহজালাল হল সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ইমতিয়াজ জাবেদ বলেন, ‘‘আমাদের শাহজালাল হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরআগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার লিখিত আমরা এটি জানাই। তবে তাঁরা কোনো উদ্যোগ নিচ্ছে না।’’

তিনি আরও বলেন, ‘‘আবাসন সমস্যা, রিডিং রুমে সাউন্ডে পড়াশোনা করতে না পারা, হলের এক্সটেনশনের সিলিং নষ্ট, ইলেকট্রিক প্রবলেম, ইলেকট্রিক সার্কিটের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। এ সকল সমস্যার সমাধান দিচ্ছে না বিধায় আমরা হল সংসদ কর্তৃক উপাচার্য স্যারকে অবরুদ্ধ করেছি।’’

শাহজালাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. আলা উদ্দিন বলেন, ‘‘আমাদের হলের অনেক সমস্যা রয়েছে। এসব বিষয়ে বারবার জানালেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আজকের ক্রীড়া প্রতিযোগিতায়ও হল সংসদের প্রতিনিধিদের কোনো কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আমাদের কথা না শুনেই গাড়িতে উঠে যান। এর প্রতিবাদেই আমরা তাঁকে অবরুদ্ধ করি। পরে উপ-উপাচার্য ও প্রক্টরের আশ্বাসে আলোচনায় বসতে রাজি হই।’’

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে টুকটাক মনোমালিন্য হতেই পারে। বিষয়টি খুব বড় কিছু নয়। আজ বিকেল চারটার দিকে আমরা আলোচনায় বসেছি। পুরোনো হল হওয়ায় কিছু অভিযোগ রয়েছে। আলোচনা হলে সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছি।’’

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা