খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিও নীতিমালায় বৈষম্যের প্রতিবাদে রাবিতে আরবি বিভাগের মানববন্ধন

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
এমপিও নীতিমালায় বৈষম্যের প্রতিবাদে রাবিতে আরবি বিভাগের মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থীদের প্রভাষক (আরবী) পদে আবেদনের যোগ্যতা সংক্রান্ত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ রা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আরবী বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও নীতিমালার খসড়ায় আরবী প্রভাষক পদের জন্য ‘মাস্টার্স’ পাসের শর্ত আরোপ করে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের আবেদন থেকে বঞ্চিত করা হয়েছে, যা স্পষ্টভাবে বৈষম্যমূলক। তারা অবিলম্বে এই বৈষম্য প্রত্যাহার করে সকল স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে আরবি বিভাগের শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, আজকে একটি যৌক্তিক দাবির ক্ষেত্রে একমত পোষণ করার জন্য একত্র হয়েছি। আমাদের যে এমপিও ভুক্ত মাদ্রাসা দীর্ঘ দিনের স্বপ্ন এমপিও নীতিমালা গতকাল প্রকাশ করেছে। এই নীতিমালা প্রকাশ করার পর অনেক দাবির অসঙ্গতি দেখা যায়। আমি দৃষ্টি আকর্ষণ করছি রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চেন্সেলর মহোদয়, মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান এই বিষয়টিকে খতিয়ে দেখে ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য সম্পৃক্ত যত শিক্ষার্থী আছে তাদের সাথে যেন কোন রকম বৈষম্য না হয়।

তিনি আরও বলেন, সকল দিক বিবেচনা করে যেন এর সুষ্ঠু সমাধান দিয়ে চূড়ান্ত ভাবে যেন এই নীতিমালা প্রকাশ করা হয়। যদি করো প্রতি হীনস্বার্থ চরিতার্থ করার মতো কোনো খসড়া প্রকাশ করা হয় তাহলে এই ছাত্র সমাজ এমন বৈষম্য মেনে নিবে না। আমরা আশা করছি যে, অতি দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা সম্পূর্ণ সংশোধন করে ছাত্রদের যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে যেন প্রকাশ করা হয়।

আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, আপনারা জানেন বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি যে সেক্টরগুলো রয়েছে, সেখানে শুধুমাত্র সুপরিকল্পিত ভাবে আরবি বিভাগকে অপমান এবং বঞ্চিত করার জন্য যে খসড়া প্রণয়ন করা হয়েছে এটার বিরুদ্ধে আমরা এখানে দাড়িয়েছি, আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ইসলামি বিশ্ববিদ্যালয়ে আমাদের আরবি বিভাগ প্রতিষ্ঠিত রয়েছে। সেখানে প্রতিবছর শত শত ছাত্র-ছাত্রী ভর্তি হয় এবং ডিগ্রী লাভ করে চলে যায়, কিন্তু বর্তমান এই খসড়া যদি প্রতিষ্ঠিত হয়,তাহলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী বেকার হয়ে বের হবে।

তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন আমাদেরকে আপ্যায়ন করে বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ ভর্তি করিয়ে এই বৈষম্য করে গলা টিপে হত্যা করা হচ্ছে। আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই আমাদের আরবি বিভাগ পড়ার জন্য আলাদা যোগ্যতা লাগে, কুরআন, হাদিসের, আরবি গ্রামারের জ্ঞান নিয়ে পড়তে হয়, আর আমরা আরবি বিভাগে পড়ে যদি মাদরাসা প্রভাষক পদে যদি আবেদন করতে না পারি তাহলে বলতে হয় আমাদেরকে সুপরিকল্পিত ভাবে দাবিয়ে রাখা হচ্ছে। আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমরা বিভিন্ন।

বিশ্ববিদ্যালয়ের চ্যায়ারম্যান, ভিসি সম্মানিত শিক্ষকদেরকে বলছি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে, আমাদের কর্মসংস্থান সুযোগ থেকে বঞ্চিত করে রাখা যাবে না। অন্যথায় আমরা আর দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ্য, পরবর্তি নীতিমালা প্রণয়নের আগেই এই বৈষম্যমূলক নীতিমালা প্রত্যাহার চান শিক্ষার্থীরা। অন্যথায় দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা