খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ আবদুর রব হল

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ আবদুর রব হল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চবি শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। ক্রিড়া প্রতিযোগিতায় ছাত্রদের শহীদ আবদুর রব হল এবং ছাত্রীদের দেশনেত্রী খালেদা জিয়া হল চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। এছাড়া প্রধান বিচারক ও চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনসহ অন্যান্য বিচারকবৃন্দ, হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, ক্রীড়া আয়োজন কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত), কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘‘এবারের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা ভিন্নরকম ইতিবাচক মাত্রা পেয়েছে। প্রতিটি হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে আমাদের কষ্ট ভুলে গেছি। ক্রীড়া প্রতিযোগিতায় এসে বুঝলাম শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বেড়েছে। আশা করি, আমাদের ক্রীড়াবিদরা তাদের চর্চা অব্যহত রাখবে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবদান রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’’

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীরা ক্রীড়ায় তাদের অসাধারণ দক্ষতা দেখিয়েছে। আশা করি, এ চর্চা একদিনের না হয়ে অব্যহত থাকবে এবং পরবর্তীতে বড় জয় অর্জন হবে। চাকসু, শারীরিক শিক্ষা বিভাগ, সকল হল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’’

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি তিনি বলেন, ‘‘আশা করি, ক্যাম্পাসে শিক্ষার্থীরা মাদকের পরিবর্তে ক্রীড়ার প্রতি আগ্রহী হবে। চবি ক্যাম্পাসের ক্রীড়াবিদরা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করি।’’

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে চবি শহীদ আবদুর রব হল ৬৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, চবি শাহ আমানত হল ৫০ পয়েন্ট পেয়ে রানার্স আপ, চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ২১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। ২০ পয়েন্ট পেয়ে শহীদ আবদুর রব হলের হীরক রায় ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের রুমন জয় তঞ্চঙ্গ্যা যৌথভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং রুমন জয় তঞ্চঙ্গ্যা দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। শাহ আমানত হলের মো. জাকির হোসেন ১৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত রানার্স আপ হয়েছে।

ছাত্রী হলের মধ্যে চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ৫৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, প্রীতিলতা হল ১৬ পয়েন্ট পেয়ে রানার্স আপ এবং ১০ পয়েন্ট পেয়ে শামসুন নাহার হল তৃতীয় স্থান অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী ও চাকসুর সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি দ্রুততম মানবী এবং ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১৩ পয়েন্ট পেয়ে একই হলের মিফতা জাহান মীম রানার্স আপ হয়েছে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত