ফখরুল ইসলাম বিলাসের মায়ের রুহের মাগফিরাত কামনায় শাহরাস্তিতে দোয়া ও গণভোজ

সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের মরহুম মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দিনব্যাপী গণভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় লোকজনের মাঝে খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।








আপনার মতামত লিখুন