খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি রোভার স্কাউট গ্রুপে কমিটি গঠন: দায়িত্ব পেলেন খায়রুল-তাওফিক-রীতা

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
জাবি রোভার স্কাউট গ্রুপে কমিটি গঠন: দায়িত্ব পেলেন খায়রুল-তাওফিক-রীতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল-২০২৬ গঠন করা হয়েছে। নবগঠিত এই কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম, সেক্রেটারি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. তাওফিকুর রহমান এবং গার্ল-ইন-রোভার নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রীতা আক্তারি।

সাংগঠনিক সম্পাদক পদে ৫১ ব্যাচের মো. নাইম খান, দপ্তর সম্পাদক পদে ৫১ ব্যাচের তারেক আহমদ, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান দীপ্তি, সমাজসেবা সম্পাদক পদে একই বিভাগের ৫১ ব্যাচের শাকিল হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের তাহরিমা কবির লিয়া, পাঠাগার সম্পাদক পদে ৫১ ব্যাচের সানজিদা আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫১ ব্যাচের সাবরিন আক্তার ইমু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ৫১ ব্যাচের মনোয়ার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের ইস্রাফিল হোসেন, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের শাহীন আলম এবং সাহিত্য সম্পাদক পদে ৫২ ব্যাচের আল মিরাজ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৫১ ব্যাচের মাহফুজুর রহমান, ৫২ ব্যাচের যথাক্রমে কামরুল হাসান, প্রলয় সিং, সালমা আক্তার, আমির ফয়সাল এবং ৫৩ ব্যাচের ইহসান জিহাদ।

নবগঠিত এই রোভার-ইন-কাউন্সিলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক শবনম ফেরদৌসী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাওফিকুর রহমান বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি মানবিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। রোভারদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সেবা কার্যক্রম জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবার সহযোগিতায় একটি সক্রিয়, শৃঙ্খলাপূর্ণ ও উদাহরণযোগ্য রোভার কাউন্সিল গড়ে তুলতে চাই।”

এছাড়াও নেতৃত্বে আগত অন্য সদস্যরা রোভার স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শৃঙ্খলা, নেতৃত্ব উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা