খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
কুবিতে ফার্মেসি সোসাইটির নেতৃত্বে সোহান -নাঈম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফার্মেসি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সোসাইটি উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন।এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলী আহসান মুজাহিদ, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নাঈমুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া মারজ্বান, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মো. বায়োজিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাওন, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক মাসুম এলাহি, তথ্য ও প্রচার সম্পাদক তানজিলা মুবাশ্বারা মৃদুলা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. উর্মি জাহান দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, ‘ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগী সংগঠন কাপস (কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি)-এর কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে তিনি কাজ করে যাবেন। তিনি জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করাই হবে তার অঙ্গীকার।’

নবনির্বাচিত সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, ‘ভিপি পদে নির্বাচিত হওয়ায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। সহপাঠী ও শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করছি। বিভাগের একাডেমিক মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা একটি ইতিবাচক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা