খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আনন্দের চেয়ে দায়িত্ব বড়; ক্যাম্পাসেই ঈদ করবেন কুবির আনসার-নিরাপত্তা কর্মীরা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
ঈদ আনন্দের চেয়ে দায়িত্ব বড়; ক্যাম্পাসেই ঈদ করবেন কুবির আনসার-নিরাপত্তা কর্মীরা

‘ঈদ’ মাত্র দুই অক্ষরের একটি শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে থাকে অসংখ্য আনন্দ, প্রাপ্তির আকাঙ্ক্ষা এবং পরিবার-পরিজনের সঙ্গে মিলনমেলার আবেগ। ঈদ এলেই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে, কর্মজীবীরা কর্মস্থল ছেড়ে ছুটে যান প্রিয়জনদের কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

তবে এই উৎসবের আনন্দের আড়ালে কিছু মানুষের জীবনে থেকে যায় অপ্রাপ্তি ও বেদনার গল্প। কারণ, সবার মতো তাদের পক্ষে পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করা সম্ভব হয় না। দায়িত্বের তাগিদে তারা নিজের আনন্দকে পাশে সরিয়ে রেখে অন্যদের নিরাপদ রাখতে কাজ করে যান। আপাতদৃষ্টিতে এই ত্যাগ ছোট মনে হলেও, তাদের অনুভূতির গভীরতা অনেক বড়।

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ ছুটিতে বাড়ি ফেরার সময় অন্তত একবার হলেও অনেকেই এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্মৃতিকাতর হন। কিন্তু সবার ভাগ্যে কি এমন স্মৃতিময় মুহূর্ত জোটে? কিছু মানুষ আছেন, যারা ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে নিজের ঈদ আনন্দকে বিসর্জন দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ঈদের ছুটি চলছে। ফলে পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীদের বেশিরভাগই বাড়িতে চলে গেছেন। তবে কিছু মানুষ এবারও বাড়ি ফিরতে পারছেন না। তারা ফাঁকা ক্যাম্পাসে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তাদের কাছে দায়িত্বই ঈদ আনন্দের চেয়ে বড়।

জানা গেছে, এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪৯ জনের বেশি আনসার সদস্য এবং ২২ জন নিরাপত্তাকর্মী ঈদের সময় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা বাড়ি ফিরতে পারছেন না। অন্য সময়ে হয়তো তারা পরিবারে ফিরতে পারবেন, কিন্তু পরিবার, বন্ধু ও এলাকাবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ এবারও হাতছাড়া হচ্ছে।

কুবিতে কর্মরত আনসার সদস্য প্লাটুন কমান্ডার মো. দুলাল আহমেদ। প্রায় পঁচিশ বছরের কর্মজীবন তার। ব্রাহ্মণবাড়িয়ায় বড় হয়েছেন তিনি। শৈশবে পরিবারের সঙ্গে অনেক ঈদ কাটিয়েছেন। বর্তমানে চার সন্তানের জনক। কিন্তু দায়িত্বের খাতিরে সন্তানের ঈদ আনন্দের অংশীদার হতে পারছেন না এবার। তবে সন্তানদের কথা ভেবেই বেতন পেয়েই তাদের জন্য পাঠিয়েছেন ঈদ উপহার।

পরিবার ছাড়া ঈদ উদ্‌যাপন নিয়ে জানতে চাইলে মলিন হাসি দিয়ে তিনি বলেন, ‘প্রতিবছর ঈদে পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করে, কিন্তু আমি থাকতে পারি না। আমাদের কাছে দায়িত্বটাই বড়। সারা বছর কাজেই থাকতে হয়। জরুরি পরিস্থিতি ছাড়া ছুটি পাওয়া কঠিন। ঈদের সময় মনটা একটু খারাপ হয়, পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা করে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কারণ দেশের নিরাপত্তাই আগে। সবার আগে দেশ, তারপর অন্যসব। আমরা সবাই মিলে ক্যাম্পাসেই ঈদ উদ্‌যাপন করি, তবে একটা সুপ্ত অপ্রাপ্তি থেকেই যায়।’

আরেক নিরাপত্তাকর্মী মো. সাদেক হোসেন মজুমদার। তার চাকরির বয়স ১২ বছর। নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে তিনিও এবারের ঈদ কাটাচ্ছেন পরিবার থেকে দূরে। পরিবারের বাইরে ঈদ কাটানোর অনুভূতি জানতে চাইলে কষ্ট ভরা কণ্ঠে তিনি বলেন, ‘দেশের হয়ে কাজ করছি, দেশের নিরাপত্তার দায়িত্বে আছি। ঈদের আনন্দের চেয়ে দায়িত্বটাই বড়। পরিবার ছাড়া ঈদ করা কষ্টের, কিন্তু আমার কাছে দায়িত্বটাই বেশি মূল্যবান।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা