খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদির রঙে পথশিশুদের ঈদ রাঙালো বুটেক্সের ‘জুলাই কালচারাল সেন্টার’

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
মেহেদির রঙে পথশিশুদের ঈদ রাঙালো বুটেক্সের ‘জুলাই কালচারাল সেন্টার’

আসন্ন ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘পথশিশুদের মেহেদি উৎসব’।

বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স’ এ মানবিক উৎসবের আয়োজন করে।

সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে সংগঠনের নারী প্রতিনিধিরা পরম মমতা এবং স্নেহের সাথে পথশিশুদের হাতে মেহেদির রঙিন নকশা এঁকে দেন। পাশাপাশি তাদের মাঝে চুড়ি, টিপ, আতর, চুলের ক্লিপ ও চকলেটসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। শিশুদের হাতে ‘ঈদ মোবারক’ লেখা ও উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া পুরো পরিবেশকে প্রাণবন্ত করেছে। এছাড়াও শুধু জুলাই কালচারাল সেন্টারের প্রতিনিধিরা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে শিশুদের হাতে মেহেদির রঙিন নকশা আঁকেন। পাশাপাশি প্রাঙ্গণে ঘুরতে আসা দর্শনার্থীরাও উৎসাহের সঙ্গে উৎসবে অংশ নেন, যা পুরো পরিবেশকে মানবিকতা ও আনন্দে ভরে তোলে।

মেহেদি পরতে আসা এক শিশু আনন্দ প্রকাশ করে বলে, “প্রতিবার ঈদে অন্যদের হাতে মেহেদি দেখে আমারও খুব ইচ্ছা করত হাতে মেহেদি দিতে। আজ আপুরা আমার দুই হাতে সুন্দর করে নকশা এঁকে দিয়েছে। আমি খুব খুশি।”

আয়োজকরা জানান, ঈদ সবার জন্য আনন্দের হলেও সমাজের অনেক পথশিশুর জীবনে সেই আনন্দ প্রতিফলিত হয় না। তাদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদের আনন্দে শামিল করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনের নারী সদস্য এবং বুটেক্সের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সেমন্তি তাহের অর্পি বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে পথশিশুদের জন্য এই মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের হাতে মেহেদি দেওয়ার পাশাপাশি ছোট ছোট উপহার দেওয়া হচ্ছে, যাতে তারাও ঈদের আনন্দ অনুভব করতে পারে।”

তিনি এ উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে গিয়ে সংগঠনের আরেক নারী সদস্য এবং একই ব্যাচের শিক্ষার্থী সানজিদা আফরিন বলেন, “এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয় বরং সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এই শিশুদের হাতে মেহেদির রঙ ও উপহারের মাধ্যমে যে উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া হয়েছে, তা আমাদের মানবিক কাজে আরও অনুপ্রাণিত করবে। ব্যক্তিগতভাবে এই আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন উদ্যোগের প্রশংসা করে বুটেক্সের ৪৯তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইহসানুল জামিল বলেন, “রমজান মাসজুড়ে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। ‘সুফরাতুল ইয়াতামা’র মতো উদ্যোগের পর পথশিশুদের নিয়ে এই মেহেদি উৎসবও একটি সৃজনশীল ও মানবিক প্রয়াস। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের ৪৮তম ব্যাচের সদস্য শোয়াইব আল জান্নাত বলেন, “পথশিশুরাও সমাজের অংশ, কিন্তু তারা প্রায়ই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা