খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির নেতৃত্বে প্রতীক-রুবাইয়া

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির নেতৃত্বে প্রতীক-রুবাইয়া

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রতীক দত্ত এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের রুবাইয়া ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ উন্নয়ন বিভাগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি কে. এম. সিফাত শাহরীন স্বচ্ছ, সংগঠনটির উপদেষ্টা ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা স্বাক্ষরিত ৯০ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ সালের নবনিযুক্ত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কোর কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অতনু সিংহ, কোষাধ্যক্ষ অভিজিৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মো. মাযহারুল হক, তাহমিনা নাসরিন এবং মোহাম্মাদ আকরামুল আহমেদ ওয়াহিদ।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন হাউজের নির্বাচিত সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক প্রীতম শেখর শীল, দপ্তর সম্পাদক সাঈদ আনাস উল হুদা, প্রশাসনিক সম্পাদক সুমাইয়া সুলতানা তুহিন, প্রকাশনা সম্পাদক কণিকা দে, মিডিয়া ও প্রচার ব্যবস্থাপনা সম্পাদক সাবিহা জান্নাত দীপা, তথ্যপ্রযুক্তি সম্পাদক সম্রাট চক্রবর্তী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক অন্তরা রাইসা, যোগাযোগ সম্পাদক ইসরাত জাহান মেহেক, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদিল ইশতিয়াক আহমেদ ইফতি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আজাদ, ওয়েবসাইট ব্যবস্থাপনা সম্পাদক ইউশা শামীম খান, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুল ইসলাম তানভীর, গবেষণা ও উন্নয়ন সম্পাদক আবিদ শাহরিয়ার।

উল্লেখ্য, চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত। ২০১৮ সালের ৫ এপ্রিল কিছু উদ্যমী ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিজ্ঞান চর্চা, সচেতনতা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত নানামুখী কার্যক্রম আয়োজন করে আসছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা