খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলা-এ সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নাকের ডগায় গোপন সমঝোতার মাধ্যমে নিয়ম-নীতিকে উপেক্ষা করে প্রকাশ্যে চলছে এ নির্মাণকাজ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন-এর রূপসা বাজার এলাকায় ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৪০০-৫০০ ফুট দূরে সরকারি সম্পত্তির ওপর বহুতল ভবন নির্মাণ করছেন খোকন দেবনাথ নামের এক ওষুধ ব্যবসায়ী। আগে সেখানে ‘দেবনাথ ফার্মেসি’ নামে একটি দোকান থাকলেও বর্তমানে সেটি সম্প্রসারণ করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপসা মৌজার ১ নম্বর খতিয়ানের ৩২৪২ দাগভুক্ত জমিটি সরকারি খাস সম্পত্তি হিসেবে চিহ্নিত। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ওই জমি বন্দোবস্তের জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। পরে ভূমি কর্মকর্তারা সরকারি জমি বাদ দিয়ে নিজস্ব জমিতে কাজ করার নির্দেশনা দেন।

তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা উপেক্ষা করেই সরকারি জমির ওপর ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যে ভবনটির পাঁচতলা পর্যন্ত দৃশ্যমান হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, ভবন নির্মাণের আগে কোনো ধরনের সয়েল টেস্ট করা হয়নি। তাদের আশঙ্কা, অপরিকল্পিত নির্মাণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

অভিযোগের বিষয়ে খোকন দেবনাথ দাবি করেন, তিনি নিজস্ব জমির ওপর ভবন নির্মাণ করছেন এবং ভূমি অফিস থেকে অনুমতি নিয়েছেন। তবে সয়েল টেস্ট না করার বিষয়টি স্বীকার করেন তিনি।

এ বিষয়ে রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্তকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা মানেননি। অবৈধ নির্মাণ উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান বলেন, প্রাথমিকভাবে নিজস্ব জমিতে সংস্কার কাজের অনুমতি দেওয়া হয়েছিল। পরে দেখা যায়, সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সেটু কুমার বড়ুয়া বলেন, স্থানীয়দের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা না হলে ভবিষ্যতে এ ধরনের দখলদারিত্ব আরও বাড়বে এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা