খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবি পরিবারের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, পার্কভিউ হসপিটালের সঙ্গে সমঝোতা

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
রাবিপ্রবি পরিবারের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, পার্কভিউ হসপিটালের সঙ্গে সমঝোতা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (৭ মে) অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে রাবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অপরদিকে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা—যার মধ্যে স্বামী, স্ত্রী, সন্তান, বাবা ও মা অন্তর্ভুক্ত—চট্টগ্রামে অবস্থিত পার্কভিউ হসপিটালে ছাড়কৃত মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

সমঝোতা স্মারকের আওতায় প্যাথলজি বিভাগের বিভিন্ন পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় প্রদান করা হবে। এছাড়া এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫ শতাংশ ছাড় মিলবে। হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা হিসেবে ৭০ শতাংশ ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব সুবিধা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র ও প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয়পক্ষই উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।” তিনি আরও বলেন, “এ ধরনের সুযোগ আগে ছিল না।” এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান তিনি।

স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা।

অন্যদিকে পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাউদ্দিন এম.এইচ. চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ডা. আহমেদ রহিম, মার্কেটিং ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা