খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হলই এখন পরিবার: রক্তের সম্পর্ক নয়, তবুও আপন

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
হলই এখন পরিবার: রক্তের সম্পর্ক নয়, তবুও আপন

রাত তখন প্রায় সাড়ে ১২টা। ক্লাস, ল্যাব আর দিনের ব্যস্ততা শেষে হলের নিজ রুমে ছোট্ট খাটে বসে অ্যাসাইনমেন্ট করছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ অন্তর। ঠিক তখনই ফোন আসে বাসা থেকে। ওপাশ থেকে কথার শুরুতেই মা জিজ্ঞেস করেন, “বাবা, খেয়েছিস তো?” ছোট্ট করে “হ্যাঁ মা” বললেও, ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন তিনি। পাশে থাকা বন্ধু বলে ওঠে, “চল ভাই, নিচে গিয়ে চা খাই।”

পরিবার থেকে দূরে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনে এমন ছোট ছোট মুহূর্তই ধীরে ধীরে নতুন এক পরিবারের জন্ম দেয়-যেখানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে পাশে থাকার নিশ্চয়তা।
আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে বুটেক্সের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে ক্যাম্পাস জীবনের এক ভিন্ন বাস্তবতা-একাকীত্ব, মানসিক চাপ, বন্ধুত্ব আর নতুন সম্পর্কের গল্প।

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তানভীর আনজুমের কাছে বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল রাতগুলো। দিনের ব্যস্ততা, ক্লাস কিংবা বন্ধুদের আড্ডার মাঝেও রাত নামলেই হঠাৎ করে বাসার কথা খুব মনে পড়ত তার। তার ভাষায়, “মনে হতো, হয়তো মা এখনও জেগে আছেন-শুধু ছেলের একটা ফোনের অপেক্ষায়। তানভীর জানান, দিনের শেষে বাসায় ভিডিও কলে কথা বলাটাই ছিল তার সবচেয়ে বড় মানসিক স্বস্তির জায়গা। যত ব্যস্ততাই থাকুক, মা-বাবার মুখটা দেখলেই মনে হতো একটু হালকা লাগছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আলামিনের কাছে হলজীবনের সবচেয়ে বড় শক্তি হলো বন্ধুত্ব। অসুস্থতা কিংবা মানসিক চাপের মুহূর্তে বন্ধুদের ছোট ছোট যত্ন তাকে নতুনভাবে ভাবতে শেখায়। তিনি বলেন, “একবার অসুস্থ হয়ে রুমে পড়ে ছিলাম। রাতে বন্ধুরা ওষুধ এনে দিয়েছে, খাবার এনে দিয়েছে। ওই সময় মনে হয়েছিল, বাসার মানুষ দূরে থাকলেও আমি একা না।” আবার ছুটি বা উৎসবের সময় বন্ধুরা আগে বাড়ি চলে গেলে ক্যাম্পাসটা অনেক ফাঁকা লাগে বলেও জানান তিনি। “তখন বুঝতাম, পরিবার শুধু বাসাতেই না-কিছু মানুষ দূরে থেকেও পরিবার হয়ে যায়।”

চার বছরের ক্যাম্পাস জীবনে হলজীবনকে একেবারে ভিন্নভাবে দেখেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রিপন কান্তি দে। তার কাছে হল জীবন শুধু পড়াশোনার অভিজ্ঞতা নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার ও গড়ে তোলার একটি অধ্যায়। “হলজীবন শুধু একটা থাকার জায়গা না-এটা মানুষকে দায়িত্ব নিতে শেখায়, একা লড়তে শেখায়, আবার ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নিতেও শেখায়। এই জীবনই ধীরে ধীরে বুঝতে শেখায়, পরিবার শুধু রক্তের সম্পর্ক না। কঠিন সময়ে যে মানুষগুলো পাশে থাকে, তারাও একসময় পরিবার হয়ে যায়।”

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত করিডোর, রাতজাগা পড়াশোনা, টং-এর চা কিংবা দিনের শেষে বন্ধুদের সঙ্গে ছোট্ট আড্ডা-এসবের মাঝেই তৈরি হয় এক ধরনের অদৃশ্য সম্পর্ক। যেখানে দূরের শহরে থাকা কিছু তরুণ ধীরে ধীরে শিখে যায়, পরিবার শুধু জন্মসূত্রে পাওয়া মানুষ নয়; কঠিন সময়ে পাশে থাকা মানুষগুলোর নামও পরিবার।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত