খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে শেষ হলো এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ৪র্থ তম সিজন

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
বাকৃবিতে শেষ হলো এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ৪র্থ তম সিজন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) ‘বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে প্রতিপাদ্য বিষয় ছিল -‘তরুণদের সক্রিয়তায়, স্মার্ট কৃষির অগ্রযাত্রা।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পুরস্কার ২০২৬ বিজয়ী ড. এম এ রহিম, বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন এবং প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন আক্তার। আরও উপস্থিত ছিলেন ড. মো. তোফাজ্জল ইসলাম, মো আবদুস সবুর তরফদার। অনুষ্ঠানে স্পেশাল স্পিকার হিসেবে চিত্ত মিডিয়া’ প্রতিষ্ঠাতা জুয়েল রানা উপস্থিত ছিলেন।

‎এবারের আয়োজনে প্রায় ৬৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৫ হাজার ৩৫৭ জন অংশগ্রহণ করেন। প্রথম ও দ্বিতীয় পর্ব পেরিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেন, যেখানে ৯টি ক্যাটাগরিতে প্রায় ১৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বের প্রথম ধাপে বাছাকৃত প্রতিযোগীদের নিয়ে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। প্রেজেন্টেশন শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

‎এই পর্বের শেষে প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং অতিথিরা উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে সেরা ১০টি প্রশ্ন বাছাই করে, প্রশ্নকর্তাদের বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ৯টি ক্যাটেগরি থেকে ২৭জন এ অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন। এগ্ৰিকালচার ক্যাটাগরিতে বিজয় হলেন সামিয়া জাহান পূর্নতা,মৌমিতা সরকার উপমা ও নিশাত আরা শারমিন। ফিশারিজ ক্যাটাগরিতে ই.কে.এম আহসান হাবীব সরকার, প্রমি সাহা ও স্বপ্নীল মাহমুদ।

‎লাইভস্টক প্রোডাকশন ক্যাটাগরিতে নোমান , মো. ওয়ালীউল সাইফুদ্দীন ও সুশীলা পাল শামা। এগ্ৰিবিজনেস অ্যান্ড এগ্ৰিকালচারাল ইকোনমিক্স ক্যাটাগরিতে মাহমুদুর রহমান ফাহিম, ফারহানা ইয়াসমিন এবং অদিতি ঘোষ।এছাড়া অ্যানিম্যাল হেলথ অ্যান্ড বায়োসিকিউরিটি ক্যাটাগরিতে জাবেদ মজুমদার, মো. হাসিবুল হাসান ও তাশরিফ আহমেদ । ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাটাগরিতে তিন্না তালুকদার বন্যা, প্রজ্ঞা ভৌমিক এবং নাসরিন সুলতানা মুন্নি। অ্যাগ্ৰিকালচারাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে দীন ইসলাম, মো. তাওসিফ বিল্লাহ এবং তাজভী মাহমুদ রাফাত। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ক্যাটাগরিতে সাব্বির আহমেদ,সুবর্না আক্তার, নীলিমা রাণী দাস রাখী। পুরস্কার হিসেবে তাদেরকে মেডেল, সার্টিফিকেট ও বই দেওয়া হয়।

‎উল্লেখ্য, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক প্রডাকশন, এগ্রিবিজনেস অ্যান্ড এগ্রিকালচারাল ইকোনোমিকস, ফুড অ্যান্ড নিউট্রিশন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স, এগ্রিকালচারাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি,ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট, অ্যানিম্যাল হেলথ অ্যান্ড বায়োসিকিউরিটি মোট ৯টি ক্যাটাগরিতে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎জাতীয় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ২০২৬ বিজয়ী ড. এম এ রহিমকে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি তার অনুভূতি প্রকাশে বলেন, “এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই। কৃষিবিদ হিসেবে দেশের প্রতিটি মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। কৃষকদের নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য, কারণ এই কৃষক বেঁচে থাকলেই আমাদের অর্থনীতি বেঁচে থাকবে।”

‎অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন,”শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি সেশন প্রাণবন্ত হয়ে উঠেছে।বর্তমান প্রেক্ষাপট হিসেবে বলতে চাই এআই আমাদেরই তৈরি একটি সহায়ক মাধ্যম মাত্র, যা কখনোই মানুষের মস্তিষ্কের বিকল্প হতে পারে না। এআই হয়তো পাতার রোগ শনাক্ত করতে পারে, কিন্তু সঠিক প্রতিকারের জন্য প্রয়োজন মানুষের অভিজ্ঞতা ও চিন্তাশক্তি।তাই প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেদের বিচারবুদ্ধিকে কাজে লাগাতে হবে।

বাণিজ্যিক কৃষির প্রসারে প্রযুক্তির গুরুত্ব থাকলেও, এর সাথে মেধার ভারসাম্য রক্ষা করা জরুরি। তবেই জীবনধারণের জন্য করা সনাতন কৃষিকে সফলভাবে আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা সম্ভব।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত