খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসুর উদ্যোগে সঠিক তথ্য যাচাইয়ে ফ্যাক্ট চেকিং কর্মশালা আয়োজিত

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
রাকসুর উদ্যোগে সঠিক তথ্য যাচাইয়ে ফ্যাক্ট চেকিং কর্মশালা আয়োজিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সঠিক তথ্য যাচাই এবং ভুয়া তথ্য মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।

রবিবার (১৭ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে কদরুদ্দিন শিশির উপস্থিত ছিলেন।

ফ্যাক্ট চেকিং -এর প্রশিক্ষক কদরুদ্দিন শিশির বলেন, ইমপোস্টার কনটেন্টর ক্ষেত্রে ফটোকার্ডে যা লেখা থাকে নিউজের ভেতরে গেলে দেখা যায় ভিন্ন তথ্য। অনেক সময় এমন নিউজের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিভিন্ন ভুয়া খবরের ক্ষেত্রে তথ্যসূত্রের নাম উল্লেখ না করে সেনসিটিভ ইসুতেও নির্ভরযোগ্য তথ্য জনিয়েছে, গোপন সূত্র থেকে জানা গেছে, আরো সূত্র জানান এমনভাবে উপস্থাপন করা হয়।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে ফ্যাক্ট চেকিং এবং ভিজিটের মাধ্যমে জানা যায় কারা বেশি ভুয়া তথ্য ছড়ায়। তখন সেই পত্রিকা বা সংবাদ মাধ্যমের প্রতি সতর্ক থাকা যায়। যদি কোন সোর্স রাজনৈতিক প্রতিপক্ষ বা কারো প্রতি পক্ষপাতিত্ব থাকে তাহলে সেই নিউজ গ্রহণযোগ্যতা হারাবে।

এছাড়াও তিনি বলেন, যেখানে ধর্মীয়, জরিপ, কনফ্লিক্ট এবং জাতীয়তাবাদী আবেগ আছে সেসকল নিউজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনেক সময় আবেগকে পুঁজি করে ভুল তথ্য ছড়ানো হয়। বিভিন্ন মিডিয়ায় ব্যবহৃত ফটোকার্ডের মতো ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভিন্ন ফেক পেজ থেকে তথ্য প্রকাশ করা হয়। এক্ষেত্রে পেজের নামের বানানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

এছাড়াও, তিনি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফ্যাক্ট চেক করা যায় সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। এর বাইরেও ভুয়া তথ্য মোকাবেলায় বিভিন্ন পরামর্শ দেন।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আজকের এই কর্মশালাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের পূর্বের যে জেনারেশন, বিশেষ করে যাদের বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে, তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই-সম্পর্কিত কনটেন্ট সবচেয়ে বেশি শেয়ার করে। তাদের এই প্রবণতা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমি আগে একটি কর্মশালায় বলেছিলাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ভাই ও বোন মিডিয়া সম্পর্কিত নানা ধরনের প্রতারণার শিকার হয়। আজকের এই সেমিনারে উপস্থিত সকলের প্রতি আমার পরামর্শ যেসব জায়গায় সবচেয়ে বেশি লোভনীয় অফার দেওয়া হয়, সেসব জায়গা থেকে সচেতন থাকবেন।”

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, আমরা জানি, বর্তমান সময়ে মোবাইল ফোনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে প্রতিনিয়ত আমাদের সামনে অসংখ্য তথ্য আসে। কিন্তু এর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা অনেক সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, মিথ্যা তথ্য সত্য তথ্যের তুলনায় প্রায় ছয় গুণ দ্রুত ছড়িয়ে পড়ে। আজকের এই কর্মশালায় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিং বিষয়ক এ কর্মশালায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেটির সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা উচিত নয়। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের এ বিষয়ে আরও সচেতন করে তুলবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহা.মাঈন উদ্দিন বলেন,
গুজবের পরিবর্তে সত্য তথ্যের প্রতি আমাদের আগ্রহী হতে হবে। কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস না করে আগে সত্যতা যাচাই করতে হবে। কারও সম্পর্কে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এবং প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু লেখার আগে অবশ্যই যাচাই-বাছাই করে লেখা উচিত।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা