খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে ফরম ফিল-আপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগ

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
বুটেক্সে ফরম ফিল-আপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টার্ম ফাইনাল পরীক্ষার এন্ট্রি ফর্ম পূরণের সময় আসলেই যেন শিক্ষার্থীদের ভোগান্তির আর শেষ থাকে না। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণের সুবিধা পাচ্ছেন সেখানে ২০২৬ সালে এসেও বুটেক্সের শিক্ষার্থীরা হাতে লিখেই পরীক্ষার এন্ট্রি ফরম পূরণ করছেন। অন্যদিকে স্বল্প সময়ের নোটিশে ভর্তি ও পরীক্ষার ফি আদায়, সমন্বয়হীন ব্যবস্থাপনা এবং ডিজিটাল সেবার অভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

যদিও বুটেক্সে চলমান প্রায় পাঁচ কোটি টাকার অটোমেশন প্রকল্পে অনলাইনে ফর্ম পূরণের সুবিধা রয়েছে তবে দীর্ঘদিন হয়ে গেলেও এই অটোমেশন প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। ফলে সেমিস্টারের শেষের দিকে এসে ল্যাব ফাইনাল ও ক্লাস টেস্টের চাপের মধ্যেও শিক্ষার্থীদের হাতে লিখে এন্ট্রি ফরম পূরণ করতে হচ্ছে, যা অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ব্যাচের ফরম পূরণের কার্যক্রম একই দিনে চলায় বুটেক্সের এবং এর আশেপাশের স্টেশনারি দোকানগুলোতে ফরম প্রিন্ট করাতে দীর্ঘ ভিড় তৈরি হয়। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও বেড়ে যায়।

এ ছাড়া অনাবাসিক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও হল ক্লিয়ারেন্সের জন্য শিক্ষার্থীদের প্রতিটি হলে আলাদাভাবে যেতে হয়, যা আরও জটিলতা তৈরি করে। প্রযুক্তিনির্ভর সময়েও বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের মতন গুরুত্বপূর্ণ কার্যক্রম এখনো পুরোপুরি ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হওয়ায় প্রশাসনের সক্ষমতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে দিন দিন হতশা জন্ম নিচ্ছে।

৪৮ তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শোয়েব আল জান্নাত বলেন ,” বিভিন্ন প্রশাসনিক জটিলতা, অদূরদর্শিতা এবং নতুন প্রযুক্তি গ্রহণে অনীহার কারণে বুটেক্স দীর্ঘদিন ধরে অটোমেশন প্রকল্প বাস্তবায়নহীন অবস্থায় পড়ে রয়েছে। অটোমেশন ব্যবস্থা না থাকায় ফরম ফিলাপ, হল ও লাইব্রেরি ক্লিয়ারেন্স এবং হাতে লিখে ফরম পূরণের মতো কাজে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে সেমিস্টারের শেষ সময়ে সিটি , ল্যাব ভাইভা ও ফরম ফিলাপ একসঙ্গে পড়লে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আমি দ্রুত সময়ে অটোমেশন প্রকল্প চালু করে শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।“

প্রশাসনিক অদক্ষতা ও দীর্ঘসূত্রতায় যখন বুটেক্সের অটোমেশন থমকে আছে, তখন নিজেদের সমস্যার সমাধানে এগিয়ে আসছেন শিক্ষার্থীরাই। অনেক শিক্ষার্থী এখন হাতে লেখা ফরমের সাধারণ তথ্যগুলো প্রিন্ট করে বাকি অংশ হাতে পূরণ করছেন। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তারেক আল ইমরান নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি স্বয়ংক্রিয় ফরম পূরণ সিস্টেম , যা শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে। এই সিস্টেমের মাধ্যমে খুব সহজেই OBE Curriculumn-এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারবে। এই ফর্মটি সাবমিট করার পরে আবেদনপত্র এবং প্রবেশপত্র স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে তাছাড়া এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ফর্মে দেয়া তথ্যগুলোও নিরাপদ থাকবে।

তারেক আল ইমরান বলেন, “প্রথম বর্ষের লেভেল-১ টার্ম-১ পরীক্ষার সময় ফরম পূরণ সিস্টেম দেখে সত্যিই অনেক হতাশ হয়েছিলাম। তখন থেকেই মনে হতো অন্তত ফরম পূরণ পদ্ধতিটা যদি অটোমেটেড হতো, তাহলে শিক্ষার্থীদের অনেক ভোগান্তি কমত।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্ব যেখানে এআই নিয়ে ভাবছে, সেখানে বুটেক্স এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন সিএস৫০এক্স কোর্স করার সময় একটি সমস্যার সমাধানভিত্তিক প্রজেক্ট তৈরি করতে বলা হয়। তখন বুটেক্সের ফরম পূরণের সমস্যাটাই মাথায় আসে।”

তারেক আল ইমরান তার তৈরি সিস্টেমটি পাইথন, ফ্লাস্ক, এইচটিএমএল-সিএসএস এবং পিডিএফ পার্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা সহজেই স্বয়ংক্রিয়ভাবে ফরম পূরণ করতে পারছে। তথ্য নিরাপত্তার জন্য সংযুক্ত করা হয়নি কোনো ডাটাবেজ।

তারেক আরও বলেন, “এটা এখনো পূর্ণাঙ্গ সফটওয়্যার না, একটা ডেমো ও হবি প্রজেক্ট। ভবিষ্যতে আরও উন্নত করার পরিকল্পনা আছে। তবে আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত একটি পূর্ণাঙ্গ স্টুডেন্ট পোর্টাল চালু করুক।”

তার তৈরি সিস্টেম ব্যবহার করে উপকৃত হয়েছেন অনেক শিক্ষার্থী। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অভিষেক চন্দ্র শ্রাবণ বলেন, “আগে ফরমে ভুল হলে কাটাকাটি করতে হতো কিংবা নতুন করে ফরম পূরণ করতে হতো। এখন সেটা লাগছে না। পুরো প্রক্রিয়াটাই অনেক দ্রুত ও সহজ হয়েছে।”

শিক্ষার্থীদের মতে, প্রশাসনের দীর্ঘদিনের ব্যর্থতার কারণেই এখন সাধারণ শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে সমস্যার সমাধান খুঁজতে হচ্ছে। ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখানো হলেও বাস্তবে এখনো সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা