জাবির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে আসছেন শিক্ষামন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আগামী ১৮ জুন নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান উপলক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন। উপাচার্য মহোদয় বিষয়টি নিশ্চিত করেছেন।”
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আগামী ১৭ জুন থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।








আপনার মতামত লিখুন