খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি- রিফাত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন সীতারা বেগম হলে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জি.এম.এ.জি. ওসমানী হলে দুই শিক্ষার্থীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা।

​ভুক্তভোগী ও হল সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকালে জি.এম.এ.জি. ওসমানী হলের ৪৭তম ব্যাচের দুই শিক্ষার্থী ফাহিম ও নাইমের মোবাইল ফোন চুরি হয়। ঘটনাটি ঘটার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন অজ্ঞাত ব্যক্তিকে হলে প্রবেশ করতে দেখা গেছে। বর্তমানে শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছেন।

​ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আনুমানিক সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। সে সময় কক্ষের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তারা নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি দেখা যায়। বর্তমানে শিক্ষার্থীরা ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

​শিক্ষার্থীরা হলের নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতিকেই এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন। ওসমানী হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, “আজকে জি.এম.এ.জি. ওসমানী হলে দুটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একই ধরনের ঘটনা ঘটেছে। এতে হলের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে চরম অবহেলা ও দুর্বলতা প্রকাশ পেয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে হলে প্রবেশ ও বের হওয়ার সময় নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করা উচিত।”

​হলের শিক্ষার্থীদের আরও অভিযোগ, হলের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন না করে ডিউটি চলাকালীন মোবাইল ফোনে গেমস খেলে, ভিডিও দেখে এবং ফেসবুক টিকটকে রিলস বানিয়ে সময় পার করেন। ফলে হলের মূল ফটক অরক্ষিত থাকে এবং বহিরাগতরা খুব সহজেই হলে প্রবেশ করতে পারে। মূলত নিরাপত্তা কর্মীদের এই উদাসীনতার কারণেই হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে।

​এ বিষয়ে জি.এম.এ.জি. ওসমানী হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা এড়াতে শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে। অনেক সময় দরজা খোলা রেখে ঘুমানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। দারোয়ান বা হল রক্ষীরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

​এর আগে গত ১ এপ্রিল সকালে বুটেক্সের ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন সীতারা বেগম হলেও চুরির ঘটনা ঘটেছিল। হল সূত্রে জানা যায়, সে সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে এক সন্দেহভাজন ব্যক্তি হলের বিভিন্ন কক্ষে প্রবেশ করে চুরি করে। পরে সিসিটিভি ফুটেজে বোরখা ও হিজাব পরিহিত এক নারীকে হলের ভেতরে ঘোরাফেরা করতে এবং বিভিন্ন কক্ষে উঁকি দিতে দেখা যায়। ওই ঘটনায় শিক্ষার্থীদের একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং নগদ প্রায় চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ ওঠে। তবে এই ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো কোনো সুরাহা বা সমাধান পায়নি।

​বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেবল শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হলেও চুরির ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম মৌলিক দায়িত্ব। আর সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনাগুলো সেই নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা