খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

IEEE ICADHI 2026 এ চ্যাম্পিয়ন যবিপ্রবির টিম NEFRONOVA

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
IEEE ICADHI 2026 এ চ্যাম্পিয়ন যবিপ্রবির টিম NEFRONOVA

ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) ইন্টারন্যাশনাল কোংগ্রেস অন এআই অ্যান্ড ডিজিটাল হেলথ ইনোভেশন (আইসিএডিএইচআই) ২০২৬ এর আইডিয়া শেয়ার কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দল NEFRONOVA। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মোঃ ইশতিয়াক আরেফিন এবং মোঃ শরিফুল ইসলাম।

১৫ ও ১৬ জুন (সোমবার ও মঙ্গলবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেজ, কী-নোট স্পিচ এবং ওয়ার্কশপ অ্যান্ড ট্র‍্যানিং এই চারটি সেগমেন্টে আয়োজিত হয়। আইডিয়া কম্পিটিশন প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শাখাওয়াত আলী, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ওবায়দুর রহমান, সেক্রেটারি ড. মোহাম্মদ আমিনুর রহমান এবং ডিআইইউ’র সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ফোকরে হোসেন।

অনুষ্ঠিত আয়োজনের মূল উদ্দেশ্য স্বাস্থসেবা খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং শিক্ষার্থী ও গবেষকের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরী করা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারী দলগুলো তাদের সৃজনশীল ও গবেষণাভিত্তিক ধারনা উপস্থাপন করে।

আইডিয়া কম্পিটিশনে চ্যাম্পিয়ন দলকে ৫০০০ টাকা, ১ম রানার্স আপ দলকে ৩০০০ টাকা, ২য় রানার্স আপ দলকে ২০০০ টাকা প্রাইজমানি এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট দেওয়া হয়।

চ্যাম্পিয়ন দলের সদস্য মোঃ ইশতিয়াক আরেফিন বলেন, IEEE ICADHI 2026 আইডিয়া শেয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমার শিক্ষাজীবনে সত্যিই খুশি এবং স্মরণীয় সম্মানের বিষয়। এই অর্জনের জন্য আমি সর্বশক্তিমানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ এবং সকল শ্রদ্ধেয় শিক্ষক, পরামর্শদাতা, আয়োজক ও বিচারকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, যাদের নির্দেশনা, উৎসাহ এবং সমর্থন এই সাফল্যকে সম্ভব করেছে। এই অর্জন শুধু আমাদের পরিশ্রমের পুরস্কারই নয়, বরং এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও বটে। এছাড়াও এই পুরো সময়ে আমার সতীর্থ মোঃ শরিফুল ইসলামের চেষ্টা ও দলগত প্রচেষ্টার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিকেল ডেটা বিশ্লেষণ এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি ব্যাবহারের দিক সম্পর্কে ধারনা লাভ করতে পারবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা