খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুনকে ঘিরে সহিংসতার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
২৩ জুনকে ঘিরে সহিংসতার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

ছবি- সংগ্রহিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। দেশ পুনর্গঠনের কাজ চলমান থাকায় এ সময়ে নতুন কোনো অস্থিরতা জাতি প্রত্যাশা করে না। তিনি ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে জনগণের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

মাওলানা ইউনুস আহমদ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের পর দেশ বর্তমানে একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময়ে কোনো ধরনের সহিংসতা বা অরাজক পরিস্থিতি দেশের জন্য কল্যাণকর হবে না।

সেনা মোতায়েনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার মতে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক শক্তির সহিংসতা চালানোর সক্ষমতা কতটুকু রয়েছে, সেটিও বিবেচনার বিষয়।

তিনি বলেন, “যে শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষানলে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের মোকাবিলায় এখন সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে মাওলানা ইউনুস আহমদ বলেন, অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে দায় স্বীকার করা উচিত। তিনি সংশ্লিষ্টদের জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “অপরাধ স্বীকার না করে যদি কেউ সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তা তাদের রাজনৈতিক বিচ্ছিন্নতাকে আরও ত্বরান্বিত করবে।”

বিবৃতিতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা