তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর ভাইরাল আনোয়ার ইব্রাহিমের পুরোনো দুই ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর দুটি পুরোনো ছবি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর একটি ১৯৭৯ সালের। দাবি করা হচ্ছে, ওই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি মালয়েশিয়ার তরুণ মুসলিম নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ ছিলেন।

অন্য একটি ছবিতে আনোয়ার ইব্রাহিমকে ছাত্রশিবিরের সাবেক নেতা কামারুজ্জামান-এর সঙ্গে দেখা যায়। ছবিটিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শেয়ার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ ও সংগঠনটির নেতাকর্মীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিগুলো ব্যাপকভাবে প্রচার করা হয়। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

তবে ভাইরাল হওয়া ছবিগুলোর প্রেক্ষাপট ঐতিহাসিক এবং সেগুলো বর্তমান সময়ের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্কের প্রতিফলন নয় বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে সম্প্রতি কুয়ালালামপুর সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।








আপনার মতামত লিখুন