ঢাকা দক্ষিণে সাদিক, উত্তরে সেলিম—সিটি নির্বাচনে জামায়াতের প্রাথমিক মেয়র প্রার্থী ঘোষণা
ভিপি সাদিক কায়েম ও সেলিম উদ্দিন। ছবি- সংগ্রহিত
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে আটটি সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২২ জুন) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর চূড়ান্ত হবে।
প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন—চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বার।
অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এসব সিটিতে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আরও পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।








আপনার মতামত লিখুন