খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

‘জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমি যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের সহাবস্থান, যা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই ফল উৎসব তারই একটি অংশ। আমি খুবই আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপলব্ধির এই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নতুন যারা আসবে, তারাও যেন এই ধারা অব্যাহত রাখে।”

তিনি আরও বলেন, “আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু আদর্শিক সহযোদ্ধাদের নিয়ে নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে অঙ্গীকারাবদ্ধ। আমি বিশ্বাস করি এ ধরনের সামাজিক আয়োজন আরও বৃদ্ধি পাবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম যাতে বজায় থাকে, সেটির দিকে লক্ষ্য রেখে আমরা সবসময় কর্মসূচি প্রণয়ন করি। আমরা তারই ধারাবাহিকতায় আজকের ফল উৎসবটি আয়োজন করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন যারা আছে, তাদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সেটিকে বৃদ্ধি করার জন্যই আমাদের মূলত এই ফল উৎসবের আয়োজন।”

জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, “আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইদেরকে আমি সাধুবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে, এখানে তারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদেরকে বরণ করে নিচ্ছে, সুন্দর করে আতিথেয়তা দেখাচ্ছে। এরকম সহাবস্থানের রাজনীতির জন্য সাধুবাদ জানাই এবং প্রশংসা করছি।”

উৎসব সম্পর্কে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, “আমরা যারা নতুন এসেছি আমাদের জন্য আয়োজনটি খুবই ইন্টারেস্টিং, ভবিষ্যতে এরকম আরো কিছু আশা করছি তাদের কাছ থেকে এবং তাদেরকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা