খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস নিয়ে নাহিদ ইসলামের বিতর্কিত ফেসবুক পোস্ট : রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
প্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস নিয়ে নাহিদ ইসলামের বিতর্কিত ফেসবুক পোস্ট : রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

চব্বিশের জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন, জুলাইয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত হয় এই ক্যাম্পাস। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করে।

পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমলোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্রলীগবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্যান্জাম লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।

আরেক সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোষ্ট শেয়ার দিয়ে লেখেন, এনসিপির প্রতিটা নেতা হচ্ছে নেড়ী/কুকুরের মতো। যখন যাকে খুশি করতে হবে তখন তার সামনে সেভাবে ঘেউ ঘেউ করতে অভ্যস্ত। কিছু নেতা বলে প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিদ্যালয়, আবার কিছু নেতা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন, জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবু সহ অন্যান্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই; জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।

এ বিষয়ে এখন পর্যন্ত নাহিদ ইসলাম তার পোস্টের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমন করতে মাঠে নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তারা বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়ে আন্দোলনে অংশ নিতে বাধা দেয়, কিছু কিছু জায়গায় হামলা চালায়।

২০২৪ সালের ১৬ জুলাই বিকেল চারটার দিকে তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে সক্ষম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাবি-ই হয় ছাত্রলীগমুক্ত দেশের প্রথম ক্যাম্পাস।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা