খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসৌজন্যমূলক আচরণ এবং দলের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (৫ জুলাই) শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী লিটন স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কিছু দলীয় নেতৃবৃন্দের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে পর্যালোচনার পর রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি অদ্য থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় আদর্শ, নীতি ও সাংগঠনিক বিধি মেনে চলার বিষয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের সময়সূচি বা প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে কমিটি বিলুপ্তির ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা