অর্থের অভাবে পড়াশোনা বন্ধের উপক্রম, অসচ্ছল শিক্ষার্থীর পাশে শাহরাস্তির ইউএনও

শাহরাস্তি উপজেলার এক অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বই প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
জানা যায়, চরম আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে শিক্ষার্থীটি। তার কথা মনোযোগ দিয়ে শুনে পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নেন ইউএনও মনিরা খাতুন।
শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বই প্রদান করা হয়।
এ সময় ইউএনও মনিরা খাতুন শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করার জন্য উৎসাহ দেন। ভবিষ্যতে অর্থের অভাবে পড়াশোনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তাকে পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবপর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।







আপনার মতামত লিখুন