খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায়, রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায়, রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগ্রহিত

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, আর শেষ হয়ে গেছে কিংবদন্তি এই ফুটবলারের বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল জমজমাট লড়াই। দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের যোগ করা সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্পেন।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। সপ্তম মিনিটে গনসালো ভালো একটি সুযোগ নষ্ট করেন। এক মিনিট পর স্পেনের মিকেল ওইয়ারসাবালও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। ১২তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরালো শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

প্রথমার্ধে লামিন ইয়ামাল ও অ্যালেক্স বায়েনার পরপর দুটি শট অসাধারণ ডাবল সেভে রুখে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা। ৩৮তম মিনিটে রোনালদোর অ্যাক্রোবেটিক শটও ঠেকিয়ে দেন উনাই সিমন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় উভয় দল। ৭৩তম মিনিটে ইয়ামালের ফ্রি-কিক এবং পরে দানি ওলমোর শটও রুখে দেয় পর্তুগিজ রক্ষণ।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নিষ্পত্তির মুহূর্ত। যোগ করা সময়ে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় পর্তুগাল। তবে স্পেনের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় পর্তুগালের।

৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি ছিল শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে প্রতিটি আসরেই গোল করার বিরল কীর্তি গড়লেও অধরা থেকে গেল বিশ্বকাপ শিরোপা। ফুটবলের প্রায় সব বড় ট্রফি জিতলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল পর্তুগিজ মহাতারকার।
অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগের ধারাবাহিকতা বজায় রেখে লা রোহা এবারও ক্লিন শিট ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা