জুলাই গণঅভ্যুত্থানে শহিদ তরুয়ার স্মরণে চাকসু এজিএসের কৃষ্ণচূড়ার চারা রোপণ
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম শহিদ হৃদয় চন্দ্র তরুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ হৃদয় চন্দ্র তরুয়ার নামে নির্মিত ‘শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন’–এর প্রবেশমুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক এই চারা রোপণ করেন।
এ সময় আইয়ুবুর রহমান তৌফিক বলেন, কৃষ্ণচূড়ার লাল রঙ শহিদদের রক্তের আত্মত্যাগের প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে। তাঁর স্মৃতিকে ধারণ করতেই শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে শহিদ হৃদয়ের স্মৃতিও ক্যাম্পাসে আরও গভীরভাবে ধারণ করবে। ভবিষ্যৎ প্রজন্ম এই গাছ দেখে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করবে।








আপনার মতামত লিখুন