জুলাই শহীদ ফরহাদের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতা বাবর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফরহাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবর।
মঙ্গলবার (৪আগস্ট) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার রায়পুর গ্রামে ফরহাদ হোসেনের কবর জিয়ারত করেন তিনি। পরে ফরহাদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ফয়সাল প্রান্ত বাবর বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জুলাইকে ধারণ করি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করেছি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট থাকবে।’








আপনার মতামত লিখুন