খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু ভিপির অকথ্য ভাষায় গালিগালির অভিযোগ; মধ্যরাতে ক্যাম্পাসে উত্তেজনা

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জাকসু ভিপির অকথ্য ভাষায় গালিগালির অভিযোগ; মধ্যরাতে ক্যাম্পাসে উত্তেজনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে শিক্ষকদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের জাবির তিন নেতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) ফ্যাসিস্ট পতন দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদের আল বেরুনী হলে প্রীতিভোজের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, ফিস্ট চলাকালে শিক্ষকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে জিতু সাম্প্রতিক এক শিক্ষার্থীকে (মেহেদী) কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিয়ে আলোচনা শুরু করেন। কথোপকথনের মাঝে তিনি শিক্ষকদের সামনেই উচ্চস্বরে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবীব, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম ও শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য হামিদুল্লাহ সালমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই তিন নেতা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সখ্যতা ও যোগাযোগ রয়েছে এমন অভিযোগে তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ৫১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী আবিরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় সেখানে উপস্থিত ছিলেন আবু তৌহিদ সিয়াম, হামিদুল্লাহ সালমান ও আহসান লাবীব।

পরবর্তীতে মেহেদী আবির ছাত্রলীগের ফেসবুক পোস্টে রিয়াক্ট দেয়ার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা চান। পরে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু তাকে ক্ষমা করে দিতে বলেন এবং মেহেদী মুচলেকা দিবেন বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গালাগালির সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফ হাসান উপস্থিত ছিলেন না। তার মা অসুস্থ থাকায় তিনি আগেই চলে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকা মেহেদী আবিরকে একজন সাধারণ শিক্ষার্থী আখ্যা দিয়ে জিতু বলেন, ছাত্রলীগ ট্যাগ দিয়ে মব সৃষ্টি ও লাঠিসোঁটা নিয়ে হেনস্তার করে লাবিব, সিয়াম ও সালমান সাংবাদিকদের দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। এরপরই তিনি গালাগালিতে জড়ান। জিতু ওই সময় নেতাদের উদ্দেশ্যে মন্তব্য করেন, “সবগুলা শুয়ারের বাচ্চা”।

গালাগালির এক পর্যায়ে জাবির সাবেক সমন্বয়ক মেহেরাব সিফাত জিতুর কাছে প্রশ্ন তোলেন যে সে কাকে গালি দিয়েছে। ঘটনাস্থলেই বাগবিতণ্ডা হয় তাদের মাঝে। পরবর্তীতে বাগবিতণ্ডার একপর্যায়ে জিতু দাবি করেন, তিনি যে সাংবাদিকরা মেহেদী আবিরকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে তাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকরাও মেহেরাব সিফাতকে বলেন, তার গালি সাংবাদিকদের উদ্দেশ্যে ছিল। সিফাত বলেন, ‘আল বেরুনী হলের আবাসিক শিক্ষক মেহেদী হাসান দিপু “সে (জিতু) সাংবাদিকদেরই শুয়ারের বাচ্চা বুঝিয়েছে” বলে মন্তব্য করেন।

সার্বিক বিষয়ে জানতে হলের আবাসিক শিক্ষক মেহেদী হাসান দীপু ও জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা