খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র প্রতিনিধি ছাড়াই বসছে চবির ৩৬তম সিনেট সভা

রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
ছাত্র প্রতিনিধি ছাড়াই বসছে চবির ৩৬তম সিনেট সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৮ আগস্ট)। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী এ সভায় থাকছেন না কোনো ছাত্র প্রতিনিধি। বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের বিধান থাকলেও প্রতিনিধি নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়নি।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের বাজেট পাস, বার্ষিক প্রতিবেদন অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় আইনের মূল কাঠামো প্রণয়ন বা সংশোধনের ক্ষমতাসম্পন্ন এই পর্ষদে ভূমিকা পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী সিনেটে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জন প্রতিনিধি থাকার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন কখনোই অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। ফলে দীর্ঘদিন ধরেই সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিত্ব শূন্য রয়েছে।

গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনেও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নির্বাচিত বর্তমান চাকসু প্রতিনিধিরাও আসন্ন সিনেট সভায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। তবে ছাত্র সংসদের প্রতিনিধিদের সিনেটে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন হলেও আমাদের সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি সিনেট নির্বাচনও হলেও তৎকালীন প্রশাসন হয়তো রাজনৈতিক বা অন্য কোনো বিবেচনায় সিনেট নির্বাচন দেয়নি। পরবর্তীতে চাকসুর কার্যনির্বাহী সভায় আমি বারবার বিষয়টি উত্থাপন করলেও আর তা হয়নি। বিগত প্রশাসন আমাদের সিনেটে ডাকেনি। বর্তমান প্রশাসন আমাদের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানালেও সেখানে শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার সুযোগ নেই।”

চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমাদের অর্ডিন্যান্স অনুযায়ী সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের কথা আছে। তবে এটি কখনোই হয়নি। চাকসু নির্বাচনের পর আমরা সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তৎকালীন প্রশাসন এটি আয়োজনের বিষয়ে আগ্রহী থাকলেও তা হয়নি। বর্তমান উপাচার্যের কাছেও আমরা এই দাবি জানিয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “চাকসু নির্বাচনের সময় সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আয়োজনের বিধান ছিল। কিন্তু বিগত প্রশাসন সেটি করেনি। যার ফলে ছাত্র প্রতিনিধিরা এই সিনেট সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন। সিনেটের যেসব ক্যাটাগরিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে, আমরা সেগুলোর নির্বাচন আয়োজন করব।”

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত