চবির সূর্যসেন হলে স্টারলিংক ইন্টারনেট সেবা উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের নেটওয়ার্ক সমস্যা সমাধানে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন ও বিশেষ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
শনিবার (৮ আগস্ট) মাস্টারদা সূর্যসেন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, হাসান আহমেদ, মো. শাফায়েত হোসেন, মনিরুল ইসলাম হিমেল, সূর্যসেন হলের ভিপি মো. তাজিম ইবনে হাবিবসহ ছাত্রদল ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সূর্যসেন হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেট–সংকটে ভুগছিলেন। শিক্ষার্থীদের এ সমস্যা সমাধানে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও অনলাইন কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে এর উদ্বোধন করায় সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে তাঁর এ উদ্যোগ প্রশংসনীয় ও স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা উল্লেখ করেন।







আপনার মতামত লিখুন