খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা আজ

ছবি- সংগৃহীত।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে শেষ মুহূর্তে তিনিই প্রার্থী হচ্ছেন, নাকি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো চমক দেখাবেন—তা আজই স্পষ্ট হতে পারে।

দলীয় একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলে বিএনপি, সরকার ও জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন এবং মির্জা ফখরুলের সংসদীয় আসনে উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে—এসব বিষয় নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে।

স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুর ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রের দাবি, বৈঠকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্র আরও জানায়, বৈঠকের পর মনোনীত প্রার্থীর স্বাক্ষর, প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

মির্জা ফখরুল হলে খালি হতে পারে তিন গুরুত্বপূর্ণ পদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হলে তার বর্তমান তিনটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হবে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ, বিএনপির মহাসচিব পদ এবং ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য পদ।

দলীয় সূত্রগুলো বলছে, মহাসচিব পদ শূন্য হলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হলে উপনির্বাচনে তার ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনকে দলীয় প্রার্থী করা হতে পারে—এমন আলোচনা রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়েও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দিয়েই মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

স্থায়ী কমিটিতেও আসতে পারে নতুন মুখ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে একটি পদ শূন্য হবে। এর আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকারের দায়িত্ব নেওয়ায় স্থায়ী কমিটির আরেকটি পদ শূন্য হয়েছে। ফলে দুটি পদেই নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দল তাকে যেভাবে দায়িত্ব দেবে, সেটি বিএনপি চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারকরাই ঠিক করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত রোববার নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী ফরম দুটি সংগ্রহ করেন।

তবে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। ফলে আজকের স্থায়ী কমিটির বৈঠক ও পরবর্তী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’