খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রী হলের সেমিনারে চাকরির প্রস্তুতির বই দিল চাকসু

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
ছাত্রী হলের সেমিনারে চাকরির প্রস্তুতির বই দিল চাকসু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ এবং নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে চাকরির প্রস্তুতিমূলক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে এসব বই দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে চাকসুর সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রী হলগুলোর প্রভোস্ট ও হল প্রশাসনের প্রতিনিধিরা, হল সংসদের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চাকরির প্রস্তুতিমূলক বই সহজলভ্য করা এবং ছাত্রী হলগুলোর সেমিনার আরও সমৃদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।’

হল প্রশাসনের বিষয়ে তিনি বলেন, ‘হলের একটা ফ্যাশনের নাম হয়েছে হাউজ টিউটর। আজকাল হাউজ টিউটরগুলো হলে আসে না। প্রভোস্ট মহোদয়ের সঙ্গে পরশুদিন আমাদের মিটিং হয়েছে। ট্রাস্টির পরিবর্তন হওয়া ছাড়া আমরা কোনো শিক্ষককে এক্সটেনশনও দেব না এবং কোনো হাউজ টিউটর আমি রাখব না।’

বিশ্ববিদ্যালয়ের গত পাঁচ মাসের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ মাসে যত উন্নয়ন হয়েছে, এ ধরনের উন্নয়ন আর কখনো হয়নি।’

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।’

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের দেওয়া বইগুলো থেকে তারা গুরুত্বপূর্ণ সবগুলো চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক এমন আরও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ভবিষ্যতেও গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা