চবির শাহ আমানত হল ‘হাউস অব ডিবেটার্স’-এর নতুন কমিটি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল ‘হাউস অব ডিবেটার্স’-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থবিদ্যা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল রায়হানকে সভাপতি এবং রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফুরকান উদ্দিনকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত করা হয়েছে।
গত ৮ আগস্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন হলের সিনিয়র হাউস টিউটর ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলিম এবং ক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল ও শাহ আমানত হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবিদুর রহমান। এ সময় হল সংসদের সহসভাপতি (ভিপি) জাহাঙ্গীর আলমসহ হল সংসদ ও ডিবেটিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটিতে সহসভাপতি (বাংলা) হয়েছেন রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেরাজ মাহমুদ রাহি এবং সহসভাপতি (ইংরেজি) হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিদোয়ান আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল মালেক, রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু তালহা রাফি এবং পরিসংখ্যান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিয়াক মাহমুদ মিসবাহ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হলে সুস্থ ও যুক্তিনির্ভর পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ২২ নভেম্বর শাহ আমানত হল ‘হাউস অব ডিবেটার্স’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা ও গঠনমূলক কর্মশালার আয়োজন করেছে।
নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং অতীতের সাফল্যকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।








আপনার মতামত লিখুন