শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সভা

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিতে প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ অংশ নেন।
র্যালি শেষে চিতোষী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও পরিবার ধ্বংসকারী ভয়াবহ ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।







আপনার মতামত লিখুন