খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মিথানল-ইথানলের অপব্যবহার রোধে হোমিও চিকিৎসকদের সতর্ক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
চাঁদপুরে মিথানল-ইথানলের অপব্যবহার রোধে হোমিও চিকিৎসকদের সতর্ক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে রেক্টিফাইড স্পিরিট, বিষাক্ত স্পিরিট (মিথানল) ও ইথাইল অ্যালকোহল (ইথানল) এর অপব্যবহার ও সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন পরিদর্শক হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডা. আতাহার আলী, সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. শেখ মহসিন, সহ-সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. আশ্রাফ আলী ও সাংগঠনিক সম্পাদক ডা. তাফাজ্জাল হোসেন।
এছাড়া আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাহেদুল হক পাটওয়ারী, প্রচার সম্পাদক ডা. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক ডা. আক্তার হোসেন তালুকদার, প্রভাষক ডা. মানিক সরকারসহ জেলার বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সভায় মিথানল ও ইথানলের অপব্যবহার, অননুমোদিত সেবন এবং এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রেক্টিফাইড স্পিরিট, মিথানল ও ইথানল ব্যবহারে আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি এগুলোর অপব্যবহার রোধে চিকিৎসক, ফার্মেসি মালিক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় মাদক ও বিষাক্ত অ্যালকোহলের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা