খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসুর জিএসের উদ্যোগে পাঁচ ছাত্রী হলে দেওয়া হবে পাঁচ ডিপ ফ্রিজ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
চাকসুর জিএসের উদ্যোগে পাঁচ ছাত্রী হলে দেওয়া হবে পাঁচ ডিপ ফ্রিজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক ছাত্রী হলে একটি করে মোট পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ডিপ ফ্রিজগুলো সংশ্লিষ্ট ছাত্রী হলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, জিএস হিসেবে আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে আমার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছিল। তবে আমি এই বাজেট থেকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ খরচ করেনি এবং বরাদ্দের কোনো অর্থও উত্তোলন করেনি।

তিনি বলেন, দায়িত্বের শেষ সময়ে এসে আমার মনে হয়েছে, বরাদ্দের এই অর্থ শিক্ষার্থীদের এমন একটি প্রয়োজন পূরণে ব্যয় করা উচিত, যার প্রয়োজন দীর্ঘদিনের। বিশেষ করে ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের একটি সমস্যা।

সাঈদ বিন হাবিব বলেন, অনেক ছাত্রী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, আবার কেউ কেউ হলে নিজেরা রান্না করে খাবার খান। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করা সম্ভব হয় না, ফলে খাবার নষ্ট হয়ে যায়। বিষয়টি তাদের জন্য কষ্টকর।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করেই পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এর মাধ্যমে হলের আবাসিক ছাত্রীদের খাবার সংরক্ষণের সমস্যা কিছুটা হলেও কমবে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’