খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

টাইমস অব বাংলাদেশের চবি প্রতিনিধি মহসিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সহকারি প্রক্টর ড. মো. কামরুল হোসেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন নিপু।

এতে আরও উপস্থিত ছিলেন টাইমস অব বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সাধারণ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “ডেইলি টাইমস অফ বাংলাদেশ তার এক বছর অতিক্রম করেছে। একটা পত্রিকার সমস্ত বিষয়বস্তু নিয়ে মূল্যায়ন করা এক বছর খুব বেশি সময় নয়। তবে সূর্যের আলো দেখলেই বুঝা যায় দিনটি কেমন যাবে। তেমনিভাবে একটি পত্রিকার প্রকাশিত সংবাদগুলো কি পরিমান জনহিতকর, জনবান্ধব, মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ এবং সংবেদনশীল ছিল এসব বিষয় দেখলেই বুঝা যায়। ডেইলি টাইমস অব বাংলাদেশ কতগুলো মাইলফলক ছুঁয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এজন্য টাইমস অফ বাংলাদেশ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বস্তুনিষ্ঠ ও কল্যাণমুখী সংবাদ প্রেরণে মানুষের কল্যাণমুখী সংবাদ যেন ছাপা হয় সে বিষয়ে তারা ব্যবস্থা নিবে বলে আশাকরি।”

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন নিপু বলেন, “বাংলাদেশের একটি প্রতিশ্রুতিশীল সংবাদপত্র হিসেবে টাইমস অব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে পৃষ্ঠাসজ্জা, নিউজ প্রেসেন্টেশন এবং সম্পাদকীয়সহ অন্যান্য পৃষ্ঠাগুলো খুবই চমৎকার। বিশেষভাবে ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ভালো রুল প্লে করছে। একটি ছবি যে হাজারো শব্দের চেয়ে শক্তিশালী বিভিন্ন ছবি তুলে ধরার মধ্য দিয়ে, ফটো স্টোরি করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশ অন্যরকম ইমেজ তৈরির চেষ্টা করছে।”

ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “টাইমস অব বাংলাদেশের অ্যানিভার্সারিতে আমি এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।

​আসলে আমরা চাই সবসময় যে আমাদের সংবাদপত্রগুলো আমাদের একটা বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক। আমরা অন্ধকারকে অতিক্রম করে আলোর দিকে তাকাবো এবং আমরা আশা করব যে, এই ডেইলি টাইমস পত্রিকা আমাদেরকে সেই দিকে আমাদেরকে ধাবিত করবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ” বাংলাদেশে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা মাধ্যমে তো অনেকগুলো মিডিয়া রয়েছে, ইংরেজি মাধ্যমে যে মিডিয়াগুলো রয়েছে তার মধ্যে নতুন প্রজন্মের সে টাইমস অব বাংলাদেশ চমৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​গত এক বছরের মধ্যে তারা অর্থনীতি, রাজনৈতিক, বাংলাদেশের তথ্য সম্প্রচার, সুবিধা-অসুবিধা উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের বিনিময়ে, বাংলাদেশ সরকারকে নতুন করে বিনিময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কেটে টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’