ক্যারিয়ার গড়ার সুযোগ ইসলামী ব্যাংকে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামী শরিয়াহভিত্তিক এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ বিভাগে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে।
আবেদন করা যাবে আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
পদ ও যোগ্যতা-
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ বিভাগ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
প্রযুক্তিগত দক্ষতা: আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং এমএস অফিসে পারদর্শিতা
বেতন ও সুবিধা-
বেতন: মাসিক ২৬,০০০ টাকা
সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা
কর্মস্থল-
দেশের যেকোনো স্থানে।
আবেদন প্রক্রিয়া-
আবেদন করতে হবে অনলাইনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটের নির্ধারিত লিংকের মাধ্যমে।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৫।








আপনার মতামত লিখুন