৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি। বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন এবং ফি জমাদান শুরু হবে। আবেদন করার শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
এতে আরো বলা হয়, ক্যাটাগরি পদসংখ্যা, ক্যাডার পদ ১,৭৫৫ জন, নন-ক্যাডার পদ ৩৯৫টি।
পরীক্ষা তারিখ- প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি ২০২৬, লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল ২০২৬, মৌখিক পরীক্ষা শুরু ১০ আগস্ট ২০২৬।
আবেদনকারীদের পিএসসির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তি অনুসারে, বিসিএসের বিভিন্ন ক্যাডার শ্রেণিতে মোট ২,১৫০টি পদে নিয়োগের সুযোগ থাকছে।







আপনার মতামত লিখুন