ব্র্যাকের ইন্টারনাল অডিট বিভাগে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক ইন্টারনাল অডিট বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৪ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: ব্র্যাক
বিভাগ: ইন্টারনাল অডিট
পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
যোগ্যতা- ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
এনজিও খাতে কাজের দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন
আবেদন শুরু: ১৪ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইনে
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত পদের জন্য আবেদন করতে পারবেন।







আপনার মতামত লিখুন