খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈশবে দেখা অন্যায় ঠেকাতে আজ দুদকে—বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসিব

রিফাতুল ইসলাম রায়হান
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
শৈশবে দেখা অন্যায় ঠেকাতে আজ দুদকে—বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসিব

হাসিবুর রহমান। ছবি-সংগৃহীত

ছোটবেলা থেকেই তিনি পরিবার ও আশপাশের মানুষের মধ্যে ক্ষমতার কারণে বৈষম্য ও অন্যায় আচরণ দেখেছেন। দেখেছেন রাজনৈতিক পরিচয় কিংবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার স্বজনপ্রীতি। এমনকি একসময় যাকে ভালোবাসতেন তার পরিবারের পক্ষ থেকেও দেখেছেন ক্ষমতার অপব্যবহার করতে।

এসব অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। তখন থেকেই তার মনে প্রশ্ন জাগে কোথায় চাকরি করলে ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা নিত্যদিনের কাজ হয়ে উঠবে?

সিনিয়রদের পরামর্শ, অনলাইন অনুসন্ধান এবং তার ক্ষুদ্র জ্ঞানের সমন্বয়ে পাঁচটি কর্মজীবনের তালিকা করেন। যার নাম দেন “কর্মজীবনের পঞ্চপাণ্ডব”। আর এই পঞ্চপাণ্ডবের তালিকায় ছিলো BCS Police, BCS Administration, দুর্নীতি দমন কমিশন (দুদক), NSI এবং DGFI

তবে তার ভাবনা ছিলো, ❝আমার অভিলাষ কখনোই কাহারও মস্তকের উপর আরোহণ করা নহে; কিন্তু কেহ যদি আমার মস্তকের উপর আরোহণ করিতে উদ্যত হয়, তবে তাহাকে তাহার যথাস্থানে ফিরাইয়া দেওয়ার মতো অবস্থানে থাকিতে চাই।❞

জীবনকে নতুন করে সাজাতে তিনি করেছিলেন পাঁচ বছরের একটি পরিকল্পনা।

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত টিউশনি করে কিছু অর্থ সঞ্চয় করেন। এরপর থেকে শুরু হয় কঠোর প্রস্তুতির সময়। বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দেন, অন্যন্য ব্যস্ততা কমিয়ে দেন এবং বন্ধ করে দেন টিউশনি। এমনকি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরিয়ে নেন।

তার প্রস্তুতির গভীরতা বোঝাতে একটি ঘটনা নিজেই বলেন, “এমনও দিন গেছে ঘুম থেকে উঠেছি পড়তে বসতে, তখনও মসজিদের মুয়াজ্জিন ফজরের আজানের জন্য জাগেননি।”

ছয় মাসের কঠোর প্রস্তুতির পর ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। কিন্তু এরপরই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন সময়। পরিশ্রম ও চেষ্টা অব্যাহত রেখেও অন্যন্য জবে পরপর সাতটি প্রিলিমিনারি পরীক্ষায় অকৃতকার্য হন।

প্রতিবার বরিশাল থেকে ঢাকায় গিয়ে পরীক্ষা দিয়ে ফেরার সময় জমতে থাকে হতাশা। সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, “অনেকবার মনে হয়েছে কীর্তনখোলা নদীর জলে ঝাঁপ দিই।”

এমনই এক সময়ে তার ইসাত নামের এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে জানতে পারেন, তার বন্ধু আবিদ ভাইও একসময় তার মতোই অনেক পরিশ্রম করেও প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না। তবে পরে নিজের প্রস্তুতির পদ্ধতিতে কিছু পরিবর্তন আনেন আবিদ ভাই। এরপর একের পর এক চাকরির পরীক্ষায় সফল হতে থাকেন তিনি।

পরামর্শের জন্য দেখা করেন সেই আবিদ ভাইয়ের সাথে। একান্তে কথা বলেন প্রায় এক ঘণ্টা। সেই আলোচনার পরই মনে নতুন একটি উপলব্ধি আসে— সমস্যা তাঁর পরিশ্রমে নয়, বরং প্রস্তুতির কৌশলেই ছিল।

এরপরই বদলে যায় প্রস্তুতির ধরন। নতুন কৌশল গ্রহণ করে আবারও পড়াশোনা শুরু করেন তিনি।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য ব্যর্থতা, অশ্রু, আত্মসংঘর্ষ ও নিরলস অধ্যবসায়ের পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপ-সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, “মানবের ভাগ্যবিমানে সৃষ্টিকর্তা কখনো কখনো আষাঢ়ের ঘোর অন্ধকার মেঘ সঞ্চার করেন; কখনো তীব্র অগ্নিদগ্ধের ন্যায় গাত্রদাহ ও অন্তরে ব্যথা অনুভব করান। কিন্তু সেই সকল দুঃখ-দুর্দশার অন্তরালে তাঁহার কোনো না কোনো নিরেট পরিকল্পনা নিহিত থাকে, আমিও তাহার ব্যতিক্রম নহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বপ্নে পৌঁছাতে পেরেছি। ”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তা যে আষাঢ়ের ঘন কালো মেঘগুলি আমার ভাগ্যাকাশে সঞ্চার করিয়াছিলেন তাহা হয়তো আমাকে আচ্ছন্ন করিবার জন্য নহে; বরং সেই অন্ধকার ভেদ করিয়া আমার নিজস্ব আকাশের সন্ধান দিবার জন্যই।”

বলছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী হাসিবুর রহমানের কথা। গত ৭ সেপ্টম্বর দুদক সচিব মো. সাইদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দুদকের ৪৮ জনকে উপসহকারী পরিচালক পদে ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮ জন উপসহকারী পরিচালকের মধ্যে একজন ছিলেন পিরোজপুর জেলার এই মেধাবী ছাত্র।

একসময় যে তরুণ ক্ষমতার অপব্যবহার ও অন্যায় আচরণ দেখে মনে মনে প্রশ্ন করেছিলেন, কোথায় গেলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আজ তিনি দুদকের উপসহকারী পরিচালক। পথটা সহজ ছিল না; ছিল দীর্ঘ প্রস্তুতি, একের পর এক ব্যর্থতা, হতাশা আর ঘুরে দাঁড়ানোর গল্প। তবে থেমে যাননি হাসিব। কারণ তাঁর কাছে সাফল্য কেবল একটি চাকরি পাওয়া নয়। শৈশব থেকে দেখে আসা অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান তৈরি করাও তার সাফল্যের অংশ।

এখন তিনি তার জীবনের ব্যর্থতাগুলোকে কেবল সঠিক বিজয়ের পূর্বাভাস মনে করেন।

রিফাতুল ইসলাম রায়হান
শিক্ষার্থী
লোকপ্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’