খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে অনুষ্ঠিত রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রতি আসনে লড়বে ৮২ জন

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
জবিতে অনুষ্ঠিত রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রতি আসনে লড়বে ৮২ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎এবার ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে ৮২ জন ভর্তিচ্ছু। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি জানান, “ভর্তি পরীক্ষাকে ঘিরে জালিয়াতিসহ যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।”

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি। এ ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৫ হাজার ৩৮৭ জন আবেদন করেছেন।

‎এছাড়া ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি এবং ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩০ হাজার ৮৮৬ জন। তিন ইউনিট মিলিয়ে রাবিতে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫ জনে।
‎

ভর্তি পরীক্ষাগুলো প্রতিদিন এক ঘণ্টার সময়সীমায় দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রাবির ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা (জবি), চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

‎ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
‎

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউটসের পাশাপাশি পরীক্ষা কমিটি ও আইসিটি সেন্টার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

‎এ ছাড়া অর্থের বিনিময়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া জালিয়াত চক্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এমন কোনো চক্রের সন্ধান পেলে দ্রুত প্রক্টর দপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা