খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহার

বিদেশে প্রবাসীর মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে মরদেহ ফেরানোর ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
বিদেশে প্রবাসীর মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে মরদেহ ফেরানোর ঘোষণা জামায়াতের

বিদেশে কর্মরত কোনো প্রবাসী বাংলাদেশি ইন্তেকাল করলে রাষ্ট্রীয় খরচে ও পূর্ণ মর্যাদার সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত দলের নির্বাচনী ইশতেহার ‘জনতার ইশতেহার’-এ এই প্রতিশ্রুতি তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “প্রবাসীরা শুধু অর্থ উপার্জনের যন্ত্র নন, তারা এই রাষ্ট্রের সম্মানিত নাগরিক। জীবিত অবস্থায় যেমন রাষ্ট্রের প্রতি তাদের দায় রয়েছে, তেমনি মৃত্যুর পরেও রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। কোনো প্রবাসী বাংলাদেশি বিদেশে ইন্তেকাল করলে রাষ্ট্রীয় খরচে এবং পূর্ণ সম্মানের সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা বছরের পর বছর পরিবার থেকে দূরে থেকে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন। অনেকেই অমানবিক পরিবেশে কাজ করেন, কেউ দুর্ঘটনায় প্রাণ হারান, কেউ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। অথচ বাস্তবতা হলো— মৃত্যুর পর তাদের মরদেহ দেশে আনার সামর্থ্য অনেক পরিবারের থাকে না। ফলে মরদেহ বিদেশের মাটিতেই পড়ে থাকে, যা কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্র তখনই মানবিক হয়, যখন সে তার নাগরিককে জীবনের শেষ মুহূর্তেও একা ফেলে না। আমরা সরকার গঠন করতে পারলে কোনো প্রবাসীর মরদেহ দেশে ফেরাতে পরিবারকে আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না। রাষ্ট্র নিজ দায়িত্বে, রাষ্ট্রীয় খরচে এবং মর্যাদার সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনবে।”

প্রবাসীদের অবদান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অথচ তাদের অবদানকে কেবল পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে। “প্রবাসীরা শুধু ‘রেমিটেন্স যোদ্ধা’ নন, তারা এই দেশের গর্ব ও অবিচ্ছেদ্য অংশ,”—যোগ করেন তিনি।
তিনি বলেন, একজন প্রবাসী বিদেশে মারা গেলে তার পরিবার শুধু একজন স্বজনকেই হারায় না, বরং নিরাপত্তাহীনতার মুখে পড়ে। সে মুহূর্তে রাষ্ট্র পাশে না দাঁড়ালে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়।

ডা. শফিকুর রহমান জানান, প্রবাসীদের অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রবাসীদের যৌথ অংশগ্রহণে একটি ‘সোশ্যাল রিভলভিং ফান্ড’ গঠনের পরিকল্পনা রয়েছে। এই ফান্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ফিরে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন এবং অসুস্থতা কিংবা দুর্দিনে রাষ্ট্রীয় সুরক্ষা পাবেন।

তিনি বলেন, “আমরা চাই না একজন প্রবাসী সারাজীবন দেশের জন্য শ্রম দিয়ে শেষ বয়সে অসহায় হয়ে পড়ুক। রাষ্ট্র তার দায়িত্ব নেবে— এটাই ইনসাফ।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ কোনো কাগুজে প্রতিশ্রুতি নয়; এটি একটি মানবিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা। “যে রাষ্ট্র তার প্রবাসীকে জীবিত অবস্থায় সম্মান দেয় না, মৃত্যুর পর মর্যাদা দেয় না— সে রাষ্ট্র টেকসই হতে পারে না,”—বলেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, প্রবাসী সংগঠনের নেতা এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা