খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
চবিতে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্য হালনাগাদ ও সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ‘একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক আত্মার বাঁধন’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের সামনে বুথ স্থাপন করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, পুরোনো রক্তদাতাদের তথ্য হালনাগাদ এবং বাঁধনের কার্যক্রমে আগ্রহী নবীন শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বাঁধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সচিব জাকিরুল ইসলাম বলেন, “একজন মানুষের রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। বাঁধন শুধু রক্তের গ্রুপ নির্ণয় বা রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রয়োজনের সময়ে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে। মানবিক এই কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

সংগঠনের কোষাধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, “বাঁধনের মতো একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের কার্যক্রমে নবীন শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ আমাদের আশাবাদী করেছে।

জরুরি মুহূর্তে নিজের রক্তের গ্রুপ জানা এবং রক্তদাতার সঙ্গে দ্রুত যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ আগে থেকেই জানা থাকলে দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আমরা নবীন সদস্য সংগ্রহ করছি, যাতে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীরাও বাঁধনের মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করেছে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী শুধু নিজের রক্তের গ্রুপ জানলেই দায়িত্ব শেষ নয়; বরং প্রয়োজনের সময়ে অন্যের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার মানসিকতাও তৈরি করতে হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

বাঁধন শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই নয়, সারাদেশে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনের সময়ে রক্তের ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি, রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তের সংকট কমানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা