খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

মনিরুল ইসলাম ও মো.বাপ্পি হোসেন। (ফাইল ছবি)

উদীয়মান তরুণদের নিয়ে গঠিত বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাপ্পি হোসেন।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের  সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইসা সুলতানা সাদিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী উক্ত শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।
‎
‎নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য আনন্দ ও দায়িত্বের বিষয়। তরুণদের লেখালেখিতে আগ্রহী করে তোলা, যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও গঠনমূলক মতপ্রকাশের পরিবেশ তৈরি করতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক ও সংগঠনের সবার সহযোগিতা কামনা করছি।
‎
‎সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন,সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, সাহিত্যচর্চা একটি অঙ্কুরিত বীজের মতো, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বেড়ে ওঠে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জন করে। এর সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি এটি সকলের উপকারেও আসে।

তিনি আরে বলেন, তারুণ্যের লেখালেখির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন হবে, দেশ ও জাতির সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তরুণদের সুপ্ত মেধা লেখালেখির মাধ্যমে বিকশিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এখানে তরুণেরা নিজেদের মতামত, বিশ্লেষণ, তথ্য ও উপাত্তের মাধ্যমে নিজেদের তুলে ধরবে এবং সমাধান ও সম্ভাবনাকে উপস্থাপনের সুযোগ পাবে।

‎‎উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল চিন্তা ও মতপ্রকাশের বিকাশে কাজ করে থাকে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর