চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাইলে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।
তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন।
এদিকে মঙ্গলবার ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়।








আপনার মতামত লিখুন